নিজ হাতে পদ্মা সেতুর ভিডিও করলেন প্রধানমন্ত্রী

২৫ জানুয়ারি, ২০২০ ১১:৫০  
হেলিকপ্টার থেকে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নির্মাণ কাজের ভিডিও ধারণ করেন পাশাপাশি নিজ হাতে নিজের মোবাইলে ছবি তুললেন হেলিকপ্টার থেকে। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। ভিডিও’র ক্যাপশনে খোকন লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতী দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পথে হেলিকপ্টার থেকে তিনি পদ্মা সেতুর কাজ ভিডিও করেন।